সুন্দরবনের সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সুন্দরবনের সুরক্ষা ও দস্যু মুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।
দুপুরে শ্যামনগর উপজেলার কৈখালীতে জেলেদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলম, পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনসহ অন্যরা। পরে উপকূলীয় এলাকার তিন’শ জন দুঃস্থ জেলে বাওয়ালীদের মাঝে কম্বল এবং এক’শ জন জেলে বাওয়ালীদের মাঝে লাইভ জ্যাকেট, রেডিও, টর্চলাইট, রেইন কোট ও সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
























