সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৭০৩ বার পড়া হয়েছে
সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদোক পদত্যাগ করেছেন। দখলদার সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তির মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন তিনি। ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২০ সালের অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করে আবদাল্লা হামদোককে গৃহবন্দী করে। তবে অভ্যুত্থানকারী নেতাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করে পুনরায় পদে ফিরে আসেন হামদোক। কিন্তু বিক্ষোভকারীরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি- পুরোপুরিভাবে বেসামরিক রাজনৈতিক শাসন চালু করতে হবে। আবদাল্লা হামদোক বলেছেন, তার দেশ বর্তমানে খুবই বিপজ্জনক টার্নিং পয়েন্টে আছে। দেশকে বিপর্যয় থেকে ঠেকাতে সাধ্যমত চেষ্টা করেছেন তিনি।























