সিলেটে ৩ খুনের ঘটনায় গৃহকর্তা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে মা ও দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা গৃহকর্তা হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সুপার জানান, ঘটনার রাতে ওই ঘরে কেউ প্রবেশ করেনি। কারণ দরজা ভাঙার কোনো আলামত নেই। এছাড়া হিফজুর ঘটনার দিন সকালে তিনজনকে ফোন দিয়েছেন। এর মধ্যে দু’জনকে বলেছেন তিনি অসুস্থ– তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর পুলিশের কাছে ঘটনাস্থলের যে ছবি আছে তাতে দেখা যায়, হিফজুর তার স্ত্রী ও সন্তানদের সাথে শুয়ে আছে। তবে তার পায়ে মাটি লাগা ছিল। ধারণা করা হচ্ছে ঘটনার পর গৃহকর্তা বেশ কিছুক্ষণ হাটাহাটি করে। এসব তথ্য উপাত্তের ভিত্তিতে পুলিশ মনে করছে হিফজুরই এ হত্যাকান্ড ঘটিয়েছে। দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ সুপার ফরিদ উদ্দিন। এসময় তিনি বলেন- প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে গৃহকর্তা হিফজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তাকে আদালতে নিয়ে রিমাণ্ডের আবেদন করা হবে।






















