সিলেটে রাতের আধারে পাহাড়-টিলা কাটছে কিছু অসাধু চক্রে
- আপডেট সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিলেটে রাতের আধারে পাহাড়-টিলা কেটে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ। কিছু অসাধু চক্রের কারনে ব্যাহত হচ্ছে পরিবেশের ভারসাম্য। ফলে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে জানালেন ভুক্তভোগীরা।
সাম্প্রতিক কালে সিলেটের বালুচর এলাকার বিভিন্ন উপজেলায় পাহাড় ও টিলা কাটার অভিযোগ রয় এর মধ্যে রয়েছে জোনাকী ও আল ইসলাহ,হাওলাদার পাড়া, মেজর টিলা, জাহাঙ্গীর নগর, হাওলদার পাড়া, ধামালিপাড়া।
জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, কুখ্যাত ইয়াবা সিন্ডিকেট সদস্য খ্যাত ব্যবসায়ী সুরুজ মিঞা, দোকানদার জয়নাল মিয়া সহ একটি চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে এলাকাবাসি জানান।
পরিবেশবাদি সংগঠন বেলার তথ্য অনুযায়ী ২০২৩-২৪ সালে সিলেট বিভাগে ১৮৭৫টি পাহাড় আর টিলাভুমি ছিলো ৪ হাজার ১’শ ১১.৬১ একর।অথচ ২০০২ সালের হিসেব অনুযায়ী সিলেট বিভাগে এর চাইতে দ্বিগুন পরিমান পাহাড় ছিল।পরিবেশবিদরা মনে করেন পাহার টিলা কাটা হয় মুলত প্রভাবশালী ও রাজনৈতিক চক্রের প্রশ্রয়ে।
এদিকে, পরিবেশ অধিদপ্তর টিলা কাটার অভিযোগে ৪৫টি মামলা দায়ের করছে।
টিলা কাটা রোধে আইনের কঠোর প্রয়োগের উপর জোর দেন সংশ্লিষ্টরা।




















