সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি সম্পন্ন
- আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে দেড় কোটি ডোজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। দু-একদিনের মধ্যে দেশে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। এছাড়া ১০ দিনের মধ্যে আসবে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা।
সিনোফার্মের এই চালান দেশে পৌঁছালেই গণটিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে। দেশে মজুত সিনোফার্মের ১১ লাখ ডোজ পাবে শিক্ষার্থীরা। প্রথমে মেডিকেল শিক্ষার্থীদের দেয়া হবে। এরপর পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফাইজারের টিকা প্রবাসী শ্রমিকদের দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৫ জুন চুক্তির শর্ত অনুসারে প্রতি ডোজের মূল্যের হিসাবে দেড় কোটি ডোজের সমপরিমাণ টাকা চীনের ব্যাংকে পাঠানো হয়েছে। চলতি মাসের ২৮ বা ২৯ তারিখে নিজস্ব ব্যবস্থাপনায় টিকা দেশে আনতে হবে। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া সম্প্রতি কোভ্যাক্স সুবিধা থেকে ১০ লাখ ডোজ মডার্নার টিকা দেয়ার কথা জানিয়েছে। তবে কবে কখন সেই টিকা দেয়া হবে তা এখনো নিশ্চিত হয়নি।






















