সিনহা হত্যা মামলার ১২ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১২ নম্বর সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে তৃতীয় দফায় ১২নং সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও মামলার অন্য সাক্ষী কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান আদালতে উপস্থিত রয়েছে।এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার প্রথম দফায় ১নং সাক্ষী ও বাদী শারমিন সাহরিয়া ফেরদৌস এবং ২নং সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।





















