সিদ্ধিরগঞ্জে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এসময় দু’জনকে আটক করা হয়।
শুক্রবার সন্ধ্যায় গোদনাইল বার্মা স্ট্যান্ড এলাকায় মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালিত হয়। এতে অবৈধভাবে মজুদ করা ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ এবং ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। গ্রেফতারকৃতরা হলো জসিম ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া। নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফয়েজ উদ্দিন জানান, বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এতে ১৩ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়াও, জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে।




















