সিটি নির্বাচনে অংশ নেয়ার মধ্যদিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আবারো শুরু হয়েছে
- আপডেট সময় : ০৭:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ঢাকা সিটি নির্বাচনে অংশ নেয়ার মধ্যদিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আবারো শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে ভোট চাওয়ার পাশাপাশি নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এদিকে, ইভিএমের বিরুদ্ধে সবাইকে রুখে দাড়ানোর আহবান করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মহামুদ চৌধুরী।
নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে প্রচার-প্রচারণা শুরু করে করেছে ঢাকা দুই সিটি নির্বাচনের প্রার্থীরা। এরই অংশ হিসেবে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
এ সময় নিবাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে নতুন আন্দোলনের যাত্রা শুরু হলো। এই আন্দোলন চালিয়ে নেয়ার ঘোষণা দিয়ে ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নগরবাসীর কাছে দোয়া চান।
এরআগে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের আলোচনায় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ইভিএমের সমালোচনা করেন। ভোটাধিকার রক্ষা ও খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে জনগণ জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
























