সার্চ কমিটির নামে আরেকদফা প্রতারণা করছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সার্চ কমিটির মাধ্যমে সরকার জনগনের সঙ্গে আরেকদফা প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই কমিটির সুপারিশে গঠিত ইসি ফের জনগণের ভোটাধিকার হরণের পথ চূড়ান্ত করবে। বিকেলে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব।
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, সার্চ কমিটির কার্যক্রম নিয়ে কোন আগ্রহ নেই বিএনপির। কিন্তু সরকারের মন্ত্রী এমপিরা, বিএনপিকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছে তা নির্লজ্জ মিথ্যাচার।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনসহ নানান ইস্যুতে অতীতে সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসে প্রতারিত হয়েছে বিএনপি ।
আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপে সরকারের ভয়ঙ্কর দুর্নীতির চিত্র প্রমাণিত হলেছে বলেও মন্তব্য করেন তিনি।





















