সারাদেশে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ইউটিলিটি সেবার মূল্য বুদ্ধির প্রতিবাদে সারাদেশে ১১ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি ।গতকাল গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসব কর্মসূচিতে যোগ দেবেন দলের জ্যৈষ্ঠ নেতারা। শনিবার শুরু হয়ে কর্মসূচি চলবে ১৫ মার্চ পর্যন্ত। ২৬ ফেব্রুয়ারি ঢাকা, ২৮ ফেব্রুয়ারী সব বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। ২ মার্চ দেশের সব জেলা এবং ৫ মার্চ সব উপজেলায় বিক্ষোভ করার ঘোষণা দেয়া হয়েছে। ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল ও ১০ মার্চ কৃষক দল সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। ১২ মার্চ দেশের সব ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। ১৪ মার্চ সারাদেশে মহিলা দল এবং ১৫ মার্চ তাঁতী দল বিক্ষোভ করবে।





















