সারাদেশে দু’শ সাইলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কৃষকের নায্যমূল্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে দু’শ সাইলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর একেকটির ধারণ ক্ষমতা ৫ হাজার মেট্রিক টন।
সকালে নওগাঁর রাণীনগরের ৪ হাজার পরিবারের মাঝে পারিবারিক সাইলো বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোন কৃষককে ধান ফেরত নিয়ে যেতে হবে না। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ অনেকে।
























