সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র-মাদকসহ গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ২২৬৫ বার পড়া হয়েছে
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে রেব।সকালে রেব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। রেব জানায়, গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়। তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।

























