সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২২৫৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আমলে বিতর্কিত ভুমিকার দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। সকাল সাড়ে ৮টায় রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
ডিবির যুগ্ম কমিশনার বলেন, সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। কোন মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে তা ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানাতে পারেননি।দেশে ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর ২০১১ সাল ১৭ মে, ৬৭ বছরপূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এ বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল।


























