সাগর-রুনী হত্যাকান্ডের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
সাগর-রুনী হত্যাকান্ডের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্টজনক। এই বিচারটি শেষ করা উচিত। এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপিকে উদ্দেশ্যে করে ড.রাজ্জাক বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সেই আগের মতোই বলছে। তারা নির্বাচন করবে না, সুষ্ঠ নির্বাচন হবে না, নানা রকম তিরস্কার মূলক এবং কটু মন্তব্য করে থাকেন।





















