সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ
- আপডেট সময় : ০৬:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ ও করোনা পরিস্থিতিতে পিরোজপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের রাজিবপুর ও চিলমারী উপজেলার বন্যা কবলিত ৬ শতাধিক দুর্গত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।দুপুরে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জে ইউনিয়ন পরিষদ চত্বর ও চিলমারী উপজেলার ভাতপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সব ত্রাণ বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এদিকে,করোনা পরিস্থিতিতে পিরোজপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক দুরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এসময় জেলার ২৯ সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট দুই লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।



















