সহিংসতায় নিহতদের স্মরণে দেশব্যাপী পালিত হচ্ছে শোক
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ২০৫৪ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রিসভার ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় বিভিন্ন স্থাপনায় মন্ত্রণালয় ভিত্তিক ক্ষতির চিত্রও তুলে ধরা হয়।কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে সারাদেশে সহিংসতার সৃষ্টি হয়। এ সহিংসতায় শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১৫০ জনের মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। এর আগে, রোববার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিহতদের মধ্যে শিক্ষার্থী, আওয়ামী লীগ, পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে। বিভিন্ন হাসপাতাল, জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও নিশ্চিত করেন তিনি।


















