সর্বদলীয় নির্বাচন কমিশন গঠন করে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
ঈদের পরে কঠোর আন্দোলনের মাধ্যমে সর্বদলীয় নির্বাচন কমিশন গঠন করে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিকেলে নাটোরের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত ইফতার মহাফিলে একথা বলেন তিনি। দুলু আরো বলেন, বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনে অংশ নেবে না বিএনপি এবং নির্বাচনও করতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবন্ধ হয়ে গণতন্ত্র পূণ:উদ্ধারের আন্দোলনে প্রস্তুত থাকার আহ্বানও জানান দলের এই নেতা। এ সময় জেলা বিএনপির আহ্বয়াক আমিনুল হকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















