সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
হাতের কাছে যেন বই পাওয়া যায়- সেই ব্যবস্থা করতে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষক মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তারা। সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে সকল শিক্ষাস্তরে গ্রন্থাগার চালুর বিষয়টি শিক্ষানীতিতে রয়েছে। জাতীয় লক্ষ্য হচ্ছে- সারাদেশে গ্রন্থাগার স্থাপন করা। যেন একটি বই পেতে কাউকে তার নিজ বাসস্থান থেকে এক মাইলের বেশি যেতে না হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, প্রাথমিক বিদ্যালয়েও যেন লাইব্রেরি করা হয়, সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এছাড়া এগুলো যেন ডিজিটাল হয়, সে বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।





















