সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৮০৮ বার পড়া হয়েছে
সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের প্রতি দলটির কোনো দরদ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সারাধণ সম্পাদক ওবায়দুল কাদের। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের অভিযোগ করেন, বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত ও বিচার বন্ধ করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি গত ১৩ বছরে ১৩ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। বিএনপির লক্ষ্য দেশকে পেছনে ফিরিয়ে নেয়া। তিনি বলেন, আওয়ামী লীগ চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে। এ সময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ আরো অনেকে।
























