সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৬১৬ বার পড়া হয়েছে
সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকায় কোভিড-১৯ হেল্প সেন্টার উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, সরকার করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে করোনা পরিস্থিতি নিয়ে জনগনের সাখে প্রতারণা করছে। করোনার টিকা নিয়েও সরকার দুর্ণীতি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, টিকা নিয়ে তেলেসমাতি কাণ্ড। এতো মিথ্যা কথা, এতো মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। যা পুরো জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে।





















