সরকারের সিন্ডিকেটের দৌরাত্ম্যে দেশের জনগণ অসহায় : অভিযোগ রুহুল কবির রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
- / ২১০১ বার পড়া হয়েছে
সরকারের সিন্ডিকেটের দৌরাত্ম্যে দেশের জনগণ অসহায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় ঈদুল আজহা উপলক্ষে জনদুভোর্গের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের নামে দুর্নীতি করে টাকা পাচার হয়েছে যার কুফল জনগণ ভোগ করছে। বর্তমান সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর ছবি তোলা নিয়ে সরকারের সমালোচনা করেন রিজভী।






















