সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে মানুষ অসহায়: আমির খসরু মাহমুদ চৌধুরী
- আপডেট সময় : ০৫:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সরকারের ব্যর্থতায় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্পণ বাংলাদেশের উদ্যোগে ‘ঈদ সামগ্রী উপহার’ বিতরণের পর আমির খসরু বলেন, দেশে গুম, খুন, হত্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারের সিন্ডিকেট, অব্যবস্থা ও দুর্নীতিতে সবকিছু জনগণের আওতার বাইরে চলে গেছে দাবি করে তিনি বলেন, সরকারের একটি মহল বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। আরেকটি শ্রেণী হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। কিন্তু সবচেয়ে বড় যে শ্রেণী, সেই সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
জানাজায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মৃত্যু রাজনীতিতে শূণ্যতা তৈরি করেছে। মান্নান সত্যিকারের তৃণমূলের নেতা এবং জনগণের নেতা। তার মৃত্যু গাজীপুরের রাজনীতিতেও শূন্যতা সৃষ্টি করলো। এসময় বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের আগ্রাসনে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এম এ মান্নানের চলে যাওয়া সামগ্রিক রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করলো। শুধু গাজীপুরের নয়, সারাদেশের রাজনীতিতে আবদুল মান্নান গুরুত্বপূর্ণ ছিলেন। জুমার নামাজের পর গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে আব্দুল মান্নানের দিত্বীয় জানাজা শেষেসালনা পারিবারিক কবরস্থানে বাবা-মা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে ।





















