সকল পর্যটনকেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসমাগম কমাতে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সমুদ্র সৈকত কুয়াকাটাসহ সকল পর্যটনকেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সমুদ্র সৈকত কুয়াকাটায় অনিদিষ্টকালের জন্য পর্যটকদের অবস্থান এবং সকল হোটেল মোটেল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেন অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ন কবির। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে।
এদিকে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ দিনের জন্য রাঙ্গামাটি জেলায় সকল পর্যটন কেন্দ্র আজ থেকে বন্ধ থাকবে। একই সাথে রাঙ্গামাটি জেলায় রাত ৮ টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনাও দেয়া হয়েছে। সেইসঙ্গে যানবাহনে ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী বহন করছে কিনা তাও প্রশাসন থেকে তদারকি করা হচ্ছে।




















