সংসদে উত্থাপিত মোংলা বন্দর বিল নিয়ে বিতর্কের মুখে পড়েন নৌ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সংসদে উত্থাপিত মোংলা বন্দর বিল নিয়ে বিতর্কের মুখে পড়েন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বন্দরে দুর্নীতি’র অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপি’র মুখে দুর্নীতির কথা মানায় না।
সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভপতিত্বে অধিবেশন শুরু হয়। এতে বিএনপি’র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিলের একটা ধারা সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিলটি সংশোধন করা না হলে বন্দর কর্তৃপক্ষের দুর্নীতি আরো বাড়বে বলে মন্তব্য করেন তিনি। জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। এখন হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে। একজন বিদেশে অন্যজন সাজা খাটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী ও যুগোযোগী সিদ্ধান্তের ফলে এখন বন্দরের উন্নয়ন ঘটছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।























