সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজশাহীতে শুরু হয়েছে তৎপরতা
- আপডেট সময় : ০৮:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজশাহী ৮ জেলায় শুরু হয়েছে নারী নেত্রীদের তৎপরতা। বিএনপি সরকার গঠনের পর এই পদের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালাচ্ছেন প্রত্যাশীরা। দলীয় হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজপথের ত্যাগী নেত্রী থেকে শুরু করে তরুণ রাজনীতিক, সবাই তাকিয়ে আছেন হাইকমান্ডের দিকে।
রাজশাহীর ৮ জেলায় মনোনয়ন পেতে বিএনপি থেকে দৌঁড়ঝাপ করছেন ২৯ নেত্রী। রাজপথের ত্যাগী থেকে তরুণ সবাই তাকিয়ে হাইকমান্ডের দিকে।
তবে ৮ জেলায় যারা আলোচনায় তাদের মধ্যে রাজশাহী থেকে মাহমুদা হাবিবা, চাঁপাইনবাবগঞ্জে সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, নওগাঁ থেকে সামিনা পারভীন পলি, জয়পুরহাটে জাহেদা কামাল আগ্রহী, বগুড়ায় অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, পাবনায় নারীনেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, সিরাজগঞ্জ থেকে অ্যাডভোকেট সিমকী ইমাম খান, কন্ঠশিল্পি কনকচাঁপা এবং নাটোর থেকে আলোচনায় রয়েছেন আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের অনুপ্রেরণার নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি।
নাটোরের জনগণ বলেন বিগত দু:সময় এই নেত্রী তাদের পাশে ছায়ার মত ছিল তাকে মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসেবে পেলে এখানকার জনগণ অনেক উপকৃত হবে।
২০০৮ থেকে ১৮ সালের বিএনপির ধানের শীষের প্রাথী সাবিনা ইয়াসমিন ছবিকে নাটোর-নওগাঁর মহিলা সংরক্ষিত আসনে এমপি হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ।
দু:সময়ে যারা আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হননি বরং ফ্যাসিষ্ট হাসিনা সরকারের জুলুম নির্যাতন শিকার হয়েছেন। দল তাদেরই মূল্যায়ন করবে বলে মনে করছেন মনোনয়ন প্রত্যাশীরা।
নতুনদের ভীড়ে যেনো ত্যাগী নেত্রীরা হারিয়ে না যায়, এমনটাই প্রত্যাশা সবার।






















