ষড়যন্ত্র বাদ দিয়ে জনসমর্থন সংগ্রহের তাগিদ কৃষিমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
বিএনপির আগামী ৫০ বছরেও রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ষড়যন্ত্র করে নয়, বিএনপিকে ক্ষমতায় যেতে অবশ্যই জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। শনিবার ব্রাহ্মনবাড়িয়া ও টাঙ্গাইলে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় শনিবার দুপুরে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে দিশেহারা হয়ে পড়েছে। অভিযোগ করেন, নানা ধরনের মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায় দলটি।
এদিকে, দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সমসাময়িক বিষয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জনগনের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।
বিশ্ব পরিস্থিতির কারনে সয়াবিন তেলের দাম বাড়ছে উল্লেখ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বাজার তদারকি করছে বলেও জানান কৃষিমন্ত্রী।





















