শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
জাল ভোটসহ নানা অভিযোগ তুলে শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত প্রার্থী মাসুদুর রহমান।
বিকেলে, শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এসময় বক্তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। আবারও প্রমাণিত হলো দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সংবাদ সম্মেলনে শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান,নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















