শেখ হাসিনা ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও এসময় উপস্থিত ছিলেন।


















