শুধু পাপিয়া নয় অপকর্মকারীদের গডফাদারদেরও ছাড় দেয়া হবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৭১৪ বার পড়া হয়েছে
শুধু পাপিয়া নয় অপকর্মকারীদের গডফাদারদেরও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, পাপিয়ার মতো যারাই অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। সরকার আন্তরিক বলেই সব অপকর্মকারীদের ধরা হচ্ছে। পরে তিনি জানান, ২০৯ কিলোমিটারের ঢাকা-সিলেট ছয় লেনের সড়কের জন্য বেশিরভাগ আর্থিক সহায়তা দেবে এডিবি। আগামি জুলাই থেকে মুল কাজ শুরু হবে। এ প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০৯ কিলোমিটার এ মহাসড়কে আটটি ফ্লাইওভার, ২২টি ওভারপাস, পাঁচটি রেলওভারপাস, ৬৯টি ব্রিজ, ২৯টি ফুটওভার ব্রিজ রয়েছে।



























