শিমুলিয়া ফেরীঘাট থেকে ৭৫ ড্রাম রেনু পোনাসহ ৫ জন আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরীঘাট এলাকা থেকে ৭৫ ড্রাম রেনু পোনাসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
গেলরাতে গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া ২নং ফেরী ঘাট এলাকায় দু’টি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময়ে ট্রাকগুলোতে থাকা ৭৫টি ড্রামের ভিতরে ১৫ লক্ষ পিস রেনু পোনা পাওয়া যায়। এ সময়ে রেনু পোনার সাথে থাকা জাহিদ, রিয়াজ, আবিদ, জহির ও মুরাদ উদ্দিনসহ ৫ জনকে আটক করা হয়। পরে উদ্বারকৃত রেনু পোনাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।



















