শিক্ষা সংস্কারেই তরুণদের জনশক্তিতে রূপান্তর সম্ভব : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জনসংখ্যা অভিশাপ নয়, বরং শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মধ্য দিয়ে দেশের তরুণদের যোগ্য জনশক্তিতে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
দুপুরে, রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,সিসি ক্যামেরায় শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। পরীক্ষকদের খাতা মূল্যায়নের সমালোচনা করে তিনি জানান, অনেক পরীক্ষকই নিজে খাতা না দেখে হেলপার দিয়ে খাতা দেখান। তাই খাতা দেখা ঠিকমতো হচ্ছে কি না, তা পরীক্ষার খাতার নমুনা সংগ্রহ করে যাচাই করে দেখা হবে। জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের বিষয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।



















