শরৎকাল শুভ্রতার অপরুপ নিসর্গ দেখে এ সময় আত্মহারা হয়ে উঠে প্রকৃতিপ্রেমীরা
- আপডেট সময় : ০২:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
শরৎকাল শুভ্রতার প্রতীক! দিনভর আলো-ছায়ার খেলা চলে প্রকৃতিতে! মুগ্ধতা ছড়ায় কাশফুলের স্নিগ্ধতা। আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। অপরুপ নিসর্গ দেখে এ সময় আত্মহারা হয়ে উঠে প্রকৃতিপ্রেমীরা। বাংলা সাহিত্যের নানা ধারায়ও রয়েছে শরৎ বন্দনা। ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট কাঁশবনে শরতের এ রূপ দেখতে ভীড় জমাচ্ছে শত শত দর্শনার্থীরা। তাদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আকাশ জুড়ে সারাক্ষণ চলছে মেঘ আর রোদের খেলা। আকাশে অনবরত ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। ঋতু পরিক্রমায় প্রকৃতি সেজেছে এখন শারদীয় সাজে। নদীর তীরে বা সবুজের মাঝে অপরূপ শোভা ছড়িয়ে প্রকৃতিপ্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে কাশবন।
রতের এ রুপ দেখতে ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী ভীড় জমাচ্ছে পুনিয়াউটের মালদ্বীপে। পরিকল্পিত আবাসনের জন্য রাখা এ জায়গাটি কাঁশফুলে ছেয়ে যায় প্রতি শরতে। প্রিয়জনের সাথে কিছু মহূর্ত কাটাতে আসেন অনেকেই। কেউ কেউ বসে বুনেন আগামীর স্বপ্ন গাথা।
করোনা মহামারিতে ঘরে আটতে থাকা শিশুদের মানসিক প্রশান্তির জন্য তাদের নিয়ে আসছেন অভিভাবকরাও। বাংলা সাহিত্যের নানা ধারায় রয়েছে শরতের দখল। প্রাচীন চর্যাপদ থেকে আধুনিক সাহিত্য সবকিছুতেই রয়েছে শরত-বন্দনা।
কাঁশবনে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সতর্ক রয়েছে বলে জানায়, আইন-শৃঙ্খলা বাহিনী। করোনার প্রভাব কাটিয়ে শরতের স্নিগ্ধতা সবার জীবনে ছড়িয়ে পড়বে আশা করে সৌন্দর্য পিয়াসীরা।






















