লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে : নৌ-প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আসছে ঈদে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পরে স্থায়ীভাবে এ কার্যক্রম নেয়া হবে। এবার ঈদের পাঁচ দিন আগে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরও জানান, যাদের এনআইডি কার্ড নেই, তাদের জন্মনিবন্ধন সনদ লাগবে। প্রতিমন্ত্রী বলেন, ঈদকে সামনে রেখে কোনো লঞ্চ অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না। কম ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না। ঈদের দিনের আগে ও পরে ৫ দিন পর্যন্ত মালবাহী লঞ্চ চলবে না বলেও জানান খালিদ মাহমুদ চৌধুরী।























