রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তুলে ধরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আসন্ন সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, বাংলাদেশে কার্বন নিঃসরণ কমাতে রামপাল বাদে ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও একই ধরনের আরো ৬টি কেন্দ্রের আবেদন বাতিল করে দেয়া হয়েছে।




















