রাষ্ট্রপতির পাবনায় আগমন উপলক্ষে আনন্দ র্যালি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
দেশের ২২তম রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিনের পাবনায় আগমন উপলক্ষে আনন্দ র্যালি হয়েছে।
দুপুরে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল জেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীরা ব্যানার,-ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে আনন্দ রেলীতে যোগ দেন। রেলিকে উৎসব মুখর করতে দুটি হাতিও সংযোজন করা হয়। ১৫ মে রাষ্ট্রপতির পাবনা যাওয়ার কথা রয়েছে।





















