রাজনৈতিক নেতাদের মধ্যে হেরে যাওয়ার মানসিকতা তৈরি না হলে, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় : নির্বাচন কমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
সিইসি বলেন, নির্বাচনের মাঠে সব রাজনৈতিক দল সক্রিয় থাকলে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। রাজনৈতিক নেতাদের মধ্যে হেরে যাওয়ার মানসিকতা তৈরি না হলে, নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। জেতার জন্য মরিয়া হওয়ার মনস্তাত্ত্বিক সমস্যা থেকে প্রার্থীরা আগ্রাসী হয়ে উঠে। ভোটের মাঠে সেনাবাহিনীর উপস্থিতি কল্যাণকর হবে বলেও মন্তব্য করেন তিনি। দশম দিনে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে ১০ সদস্য সংলাপে অংশ নেন।বুধবার উপ নির্বাচনের ফলাফলের পর শিশু মৃত্যুর ঘটনা তারই একটি উদাহরণ বলে দাবি করেন সিইসি। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে গণফোরাম। প্রস্তাবনায় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও ইসিকে বিচারিক ক্ষমতা দেয়ার দাবি জানান তারা। পরে, সংলাপে অংশ নেয় ন্যাশনাল আওয়ামী পার্টি.. ন্যাপ।























