রাজধানীর তিন কেন্দ্রে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর তিনটি কেন্দ্রে ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে কয়েকজনকে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকবেন টিকা গ্রহণকারীরা । এই সময়ে তাদের দেহে বড় কোনো সদস্যা দেখা না দিলে, আনুষ্ঠানিকভাবে ফাইজারের টিকার স্বাভাবিক কার্যক্রম শুরু করবে হাসপাতাল কর্তৃপক্ষ। নিবন্ধিত ব্যক্তিরাই এ টিকার পাবেন। ফাইজারের টিকা অতি শীতল তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। শুধু ঢাকায় এই টিকা দেয়া হবে।























