রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৭৯১ বার পড়া হয়েছে
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ও সাজেকের বাঘাহাটে নির্বাচনী এজেন্টদের হুমকির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
ভোর ৬টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বাঘাইহাট-সাজেক সড়কে অবরোধ সমর্থনকারী টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সৃষ্টি করে। মাচলং নির্বাচন পরিচালনা কমিটি এ সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে। এ কর্মসূচিতে পূর্ণসমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ।বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবরোধ চলাকালে এখনও পর্ষন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে, সাজেক পর্যটন কেন্দ্রে তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।




















