রাঙামাটির প্রকৃতি সেজেছে নতুন রূপে
- আপডেট সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে টানা বিধি নিষেধে জনসমাগম না হওয়ায় রাঙামাটির প্রকৃতি নতুন রূপে সেজেছে। মেলে ধরেছে লুকোনো সব সৌন্দর্য। বৃষ্টির ছোঁয়ায় আরো সতেজ হয়েছে সবুজ প্রকৃতি। শরতের পাহাড়ি প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছে মানুষ। মহামারির বিষন্নতা কাটাতে রাঙামাটির সবুজ প্রকৃতি ডাকছে পর্যটকদের।
উঁচু-নিচু সবুজ পাহাড় ছুঁয়ে যাচ্ছে মেঘের ভেলা। রুপ মেলে ধরেছে বৃষ্টি ভেজা সবুজ গাছপালা। ফুলে ফুলে ভরে গেছে বন-বনানী। পানিতে টৈটম্বুর কাপ্তাই হ্রদ। সব মিলে এখন সৌন্দর্যের ছড়াছড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে। শরতের এমন রূপ দেখে মুগ্ধ হচ্ছে প্রকৃতিপ্রেমীরা। তবে মহামারির কারণে পর্যটকদের মাঝে রয়েছে শঙ্কা। এরপরও ঘর ছেড়ে প্রকৃতির কোলে ছুটে আসছে মানুষ।
পার্বত্য এলাকায় সারাবছর থাকে পর্যটকের আনাগোনা। তবে, বর্ষাকালে প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায়। পাহাড়-প্রকৃতি দেখার এটিই উপযুক্ত সময় বলে জানায় পর্যটন কর্পোরেশন।
প্রকৃতিকে আপন গতিতে বেড়ে উঠার সুযোগ দেয়ার আহবান জানায়, সংশ্লিষ্টরা।























