রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে সহায়তার আহবান বাণিজ্যমন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের সহযোগিতায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তেল, ডাল, চিনিসহ অন্যান্য আমদানী নির্ভর পণ্যের দাম ব্যবসায়ীরা যেন ইচ্ছেমত বাড়াতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রারিফ কমিশন কাজ করছে বলে জানান তিনি।
সকালে রংপুর সার্কিট হাউজে অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্ট ও রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে পীরগাছার নব্দীগঞ্জে নিমার্নাধীন ক্যান্সার হাসপাতাল প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল রায়, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেনসহ অনেকেই।





















