রঙের বাহার আর নান্দনিক সৌন্দর্যে প্রতীক গ্লাডিওলাস
- আপডেট সময় : ০৫:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
রঙের বাহার আর নান্দনিক সৌন্দর্যে প্রতীক যেনো গ্লাডিওলাস। দেশে ফুলচাষে নতুন দিগন্ত উন্মোচন করেছে এই ফুলের ৩৫টি নতুন প্রজাতি। তবে সম্ভাবনার সঙ্গে রয়েছে সংরক্ষণের চ্যালেঞ্জ।
সূর্যের আলোয় আভা ছড়াচ্ছে নানা রঙের গ্লাডিওলাস। সবুজ মাঠজুড়ে যেন রঙের উৎসব। বেগুনি, হলুদ, সাদা—রঙে এই ফুলে আঁকা হয়েছে প্রকৃতির ক্যানভাস।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাঠজুড়ে ছড়িয়ে আছে নতুন আবিষ্কৃত ৩৫ প্রজাতির হাইব্রিড গ্লাডিওলাস। যা ফুলচাষে যোগ করেছে নতুন সম্ভাবনার আলো। নানা রঙের এই ফুল দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।
গবেষণার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে কৃষকদের ফুল চাষে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
তবে সম্ভাবনার এই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সংরক্ষণ ব্যবস্থা। আধুনিক স্টোরেজ না থাকায় ফুলের কন্দ সংরক্ষণে পড়তে হচ্ছে সমস্যায়।
নতুন প্রজাতির হাইব্রিড গ্লাডিওলাস ফুলচাষ সফল করতে দরকার আধুনিক সংরক্ষণ ব্যবস্থা।
























