যে কোনো উন্নয়নের জন্য সবার আগে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি : স্পিকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬১৮ বার পড়া হয়েছে
যে কোনো উন্নয়নের জন্য সবার আগে মানবাধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার বলেন, সংবিধানে শুধু নিজ নাগরিকদের পাশাপাশি বিদেশীদের মানবাধিকার নিশ্চিত করা আছে। এ কারণেই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় পেয়েছে। যা বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম জানান, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সংবিধান প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বক্তারা বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালিয়ে মিয়ানমার সেনাবাহিনী চরম মানবাধিকার লঙ্ঘন করেছে।























