যুব সিরিজের ম্যাচে ভালো অবস্থানে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
যুব সিরিজের চার দিনের ম্যাচে ভালো অবস্থানে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বিপক্ষে ৬৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা।
সিলেটে ২ উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে আফগানিস্তান। শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন স্বাগতিক বোলাররা, ৪০ রানের ব্যবধানে চার সফরকারী ব্যাটসম্যানকে ফিরিয়ে। তবে, সপ্তম উইকেটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। ১৪০ রানের জুটি গড়েন বিলাল সাঈয়েদী ও কামরান। সেঞ্চুরি তুলে ১০১ রানে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন বিলাল। ৬৬ রানে আইচ মোল্লার বলে আউট হয়ন কামরান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে আফগান যুবারা। তিন উইকেট নেন আফরাফুল ইসলাম। নিজেদের প্রথম ইনিংস ১৬২ রানে অলআউট হয় বাংলাদেশ।





















