যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
টানা চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে শিরোপার মঞ্চ নিশ্চিত করে গেলোবারের রানার্স-আপরা।
অ্যান্টিগায় টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান তোলে ভারত। ইনিংস সর্বোচ্চ ১১০ রান করেন অধিনায়ক ইয়াশ ধূল এছাড়া ৯৪ রান আসে শেখ রাশেদের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচত খায় অজি যুবারা। দ্বিতীয় উইকেটে কিছুটা ঘুরে দাড়ালেও ইনিংস লম্বা করতে পারেনি কেওই। লাচলান শ এর ৫১ রানের সুবাদে ১৯৪ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।






















