যুক্তরাষ্ট্র সফরে র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
পররাষ্ট্রনমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে, রেবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কলম্বোয় ৩০ মর্চ অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দু’দেশের বিদ্যমান সম্পর্ক অনেক গভীরে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুখে দুখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে রয়েছে।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিমসটেক-এর শীর্ষ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
শীর্ষ সম্মেলনে চারটি গুরুত্বপূর্ণ দলিল নেতাদের দ্বারা গৃহীত হওয়ার কথা বলে জানান তিনি।
এ অঞ্চলকে অর্থনৈতিকভাবে আরও উন্নত করে গড়ে তুলতে এবারের শীর্ষ সম্মেলনে বাংলাদেশ কার্যকরী ভূমিকা রাখবে বলেও জানান ড. এ এক আবদুল মোমেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।























