যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার বিকেলে নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন তিনি। এর আগে সেখানে একটি ফ্রিঞ্জগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এরপর বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত কূটনীতিক এবং তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রদূত শহিদুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘর সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুদিনের যাত্রাবিরতি শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান। ১ অক্টোবর রাতে হেলসিঙ্কি হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।























