যশোরে তিন কিশোর নিহতের ঘটনায় তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৯১৫ বার পড়া হয়েছে
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পিটুনীতে তিন কিশোর নিহতের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাতদিন সময় চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করেছে।
এর আগে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য এই কমিটিকে তিনদিন সময় দেয়া হয়েছিল, যা গতকালই শেষ হয়েছে। এই তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ বলেন, তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের ৫ কর্মকর্তা বর্তমানে গ্রেফতার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে, কিন্তু আদালতের কাছ থেকে এখনও এ ব্যাপারে কোন আদেশ পাওয়া যায়নি।সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আরও সাতদিন সময় চাওয়া হয়েছে।


























