ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৭১২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি। মন্ত্রণালয়ের আশ্বাসের পর কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়া হয়। সকালে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সমিতির সভাপতি মমতাজ উদ্দিন।
যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতির দাবিতে ঢাকাগামী সব গণপরিবহণ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত বেহাল দশায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। এর আগে ২ জানুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫ দিনের আলটিমেটাম দেয় সংগঠন দুটি। খানাখন্দে ভরা সড়কটি যান চলাচলের উপযোগী করার দাবি জানান পরিবহণ ও ব্যবসায়ী নেতারা।






















