ময়মনসিংহে ১৮ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
১৮ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিংহের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। মঙ্গলবার দুপুরে জেলার কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লেগে বিভাগের সব জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
সোমবার দুপুরেই ফায়ার সার্ভিসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক প্রাণ নাথ সাহা জানিয়েছিলেন, উপকেন্দ্রের ৩৩ কেভিতে সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে।























