ময়মনসিংহে নষ্ট হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ
- আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে মাটির নিচে নষ্ট হচ্ছে রেলের কোটি টাকার সম্পদ। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে রেললাইনের সরঞ্জামসহ মূল্যবান জিনিস। এই সুযোগে রেলওয়ের বিস্তীর্ণ জায়গা বেদখল হয়ে অবৈধভাবে গড়ে উঠেছে হাটবাজার ও দোকানপাট। মাঝে মধ্যে অভিযান চালালেও নেই স্থায়ী সমাধান। তবে রেল বিভাগ বলছে, পুরাতন সরঞ্জাম বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ময়মনসিংহে নতুন রেললাইন হওয়ার বদলে বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন রেললাইন। বন্ধ রেলপথগুলো পুনরায় চালু করার উদ্যাগ না নেয়ায় মাটিতে মিশে যাচ্ছে রেলওয়ের কোটি কোটি টাকার সম্পদ। খোলা আকাশের নিচে অকেজো হচ্ছে যন্ত্রপাতি আর চুরি হচ্ছে বিভিন্ন মালামাল।
রেল কর্তৃপক্ষের এমন উদাসীনতার সুযোগে বেদখল হচ্ছে রেলের জায়গা। রেললাইন ভরাট করে গড়ে উঠছে অবৈধ ঘরবাড়ি, হাটবাজার ও দোকানপাট।তবে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হলেও প্রভাবশালীদের দাপটে আবারও দখল হয়ে যায় রেলের জায়গা।
রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ দিয়ে রেলের উন্নয়নের দাবি এই নাগরিক নেতার।
রেলের পুরাতন যন্ত্রপাতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান রেল বিভাগ।
রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের পরিবর্তে সেগুলোকে উন্নয়নের কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে রেল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর।






















